অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে বাংলাদেশী কমিউনিটির অন্যতম বৃহত্তম ইফতার ও ডিনার অনুষ্ঠিত
| ইফতারে অংশগ্রহনকারী মুসল্লিদের একাংশ |
আতিকুর রহমান ।। অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহত্তম সংগঠন অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে গত ১লা মার্চ রবিবার ইফতার ও ডিনারের আয়োজন করা হয়। এটি বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহত্তম ইফতার মাহফিল। প্রায় পচিশ শ’ মুসল্লি এই ইফতার অনুষ্ঠানে যোগদান করে। বাংলাদেশী কমিউনিটি ছাড়াও অন্যান্য কমিউনিটির মুসলিমরাও এই ইফতার মাহফিলের শরিক হন।
| ইফতারে অংশগ্রহনকারী মুসল্লিদের একাংশ |
শুরুতেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে
সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা শুরু হয়। রমজানের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন এএমডব্লিউসি
ইসলামিক সেন্টারেরর ইমাম হাফেজ মাওলানা আব্দুল হাদী তানভীর । সংগঠনের সাধারণ সম্পাদক
সাদিকুর রহমান মুন পরিচালনা করেন ও সংগঠনের সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন সভাপতি ডক্টর আনিছুল আফছার। ড. আনিছুল আফছার বলেন
যে, এ এলাকায় ক্রমবর্ধমান বাংলাদেশী মুসল্লি বৃদ্ধি পাওয়ার ফলে এএমডব্লসি ইসলামিক সেন্টারকে
প্রতি আরও সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানাান।
| ইফতারে অংশগ্রহনকারী আয়োজকদের সাথে অতিথিবৃন্দ |
সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহন
করেন এনএসডব্লিউ ষ্ট্রেষ্ট এমপি, Minister
for Better Regulation and Fair Trading, Minister for Industry and Trade,
Minister for Innovation, Science and Technology, Minister for Building, and
Minister for Corrections Mr. Anoulack CHANTHIVONG, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের
মেয়র Mr. Darcy Lound, কাউন্সিলরবৃন্দ সর্বজনাব মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ,
আশিকুর রহমান এ্যাশ, খালেদ হালাবী। বক্তরা আগামী দিনে সংগঠনের সহযোগিতার আশ্বাস প্রদান
করেন।
| ইফতারে অংশগ্রহনকারী আয়োজকদের সাথে অতিথিবৃন্দ |
ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন ইমাম আবদুল হাদি তানভীর। ইফতার ও ডিনারের পরে মাগরিবের নামাজ অনুষ্ঠিত হয়।
| ইফতারে অংশগ্রহনকারী মুসল্লিদের একাংশ |
উল্লেখ্য যে, অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ধর্মীয় অনুষ্ঠান (মাসিক ইসলামিক প্রোগ্রাম, ঈদের জামাত, ইফতার, তারাবীহ নামাজ), শিক্ষামূলক কার্য (বয়স্কদের কোরআন শিক্ষা, সানডে মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা,
| ইফতারে অংশগ্রহনকারী মুসল্লিদের একাংশ |
মহিলাদের বিভিন্ন প্রোগাম), ভলিবল প্রতিযোগিতা, বার্ষিক কোরআন প্রতিযোগিতা, বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ার বিভিন্ন দূর্যোগ সময়ে আর্থিক সহযোগিতা, নিজস্ব ফিউনারেল ফান্ড, বিশেষ ক্ষেত্রে মৃত ব্যক্তির আর্থিক সহযোগিতা, ক্যাম্বেলটাউন হসপিটালে হুইল চেয়ার প্রদান প্রকল্প, জাকাত ও ফিতরা সংগ্রহ ও তা যথাযথ কৃর্তপক্ষের কাছে পৌছানো সহ বিভিন্ন জনকল্যান মুলক কর্ম।


No comments