Header Ads


  • মিন্টোস্থ আল ফয়সাল কলেজে অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা’র দু’টি জামাত অনুষ্ঠিত হবে

     আতিকুর রহমান ।।  অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে আগামী ২৮শে মে অনুষ্ঠিতব্য ঈদুল আযহার জামাতের স্থান পরিবর্তন করা হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টি এবং আগামী দিনগুলোতেও বৃষ্টির সম্ভাবনার কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। চাঁদ দেখার ভিত্তিতে আগামী ২৮শে মে বৃহস্পতিবার ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। নতুন ভেন্যু নির্ধারণ করা হয়েছে মিন্টোতে অবস্থিত আল ফয়সাল কলেজে।

    সংগঠনটি মুসল্লিদের ব্যাপক উপস্থিতি বিবেচনায় এবার দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল :৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল :১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সংগঠনের সভাপতি . আনিসুল আফছার জানান, নির্ধারিত সময়েই জামাত শুরু হবে। প্রথম জামাত শেষ হওয়ার সাথেই সাথেই অন্য জামাতের মুসল্লিদের আসার সূযোগ করে দেয়ার জন্য বিনীত অনুরোধ জানান। এবার সীমিত পরিসরে মহিলাদের জন্য পৃথক জামাতের ব্যবস্থাও রাখা হয়েছে।

    পার্কিং সমস্যার কথা বিবেচনা করে কারপুলিংয়ের মাধ্যমে জামাতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি . আনিসুল আফছার সাধারণ সম্পাদক সাদিকুর রহমান খান মুন। এছাড়া মুসল্লিদের নিজ নিজ ম্যাট ও বসার চেয়ার সঙ্গে আনার জন্য অনুরোধ করা হয়েছে। আল ফয়সাল কলেজের ঠিকানা: Al Faisal College 10 Benham Rd, Minto. মুসল্লিদের প্রবেশের জন্য Kitson Place ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

    উল্লেখ্য, অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার দীর্ঘদিন ধরে ঈদের জামাতসহ বিভিন্ন ইসলামিক ধর্মীয় কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে।

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728