অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের কর্মকর্তাদের মরহুম বদরোজ্জা পাঠান ও অসুস্থ কমিউনিটি সদস্যদের খোঁজ খবর নিতে বাসায় ও হাসপাতাল পরিদর্শন
| ক্যাম্বেলটাউন হাসপাতালে চিকিৎসাধীন জনাব জাহিদুর রহমান। |
সংগঠনটির
নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে ইফতার মাহফিল, ঈদের জামাত, তারাবির
নামাজের আয়োজন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিভিন্ন
প্রাকৃতিক দুর্যোগ কবলিত
মানুষের জন্য ফান্ডরেইজিং এবং
বিভিন্ন প্রতিষ্ঠানে মানবিক সহায়তা প্রদান। এরই অংশ হিসেবে
ক্যাম্পবেলটাউন হাসপাতালকে হুইলচেয়ার প্রদানসহ বিভিন্ন জন কল্যাণমূলক কর্মকাণ্ড বিগত দিনে পরিচালনা করেছে সংগঠনটি।
| অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ও সাধারন সম্পাদকসহ কর্মকর্তাবৃন্দ। |
মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় সংগঠনটি বর্তমানে অসুস্থ কমিউনিটি সদস্যদের মানসিক ও সহমর্মিতা প্রদানের একটি উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সম্প্রতি সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছার এবং সাধারণ সম্পাদক সাদিকুর রহমান মুনের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যরা সম্প্রতি পরোলকগত সংগঠনের আজীবন সদস্য বদোরুজ্জা পাঠানের (বুলু) ও কমিউনিটি অসুস্থ সদস্যের বাসা ও হাসপাতালে পরিদর্শন করেন।
| ক্যাম্বেলটাউন হাসপাতালে চিকিৎসাধীন জনাব মোজাম্মেল ভূইয়া |
প্রতিনিধি দল প্রথমে কমিউনিটির সুপরিচিত ও আজীবন সদস্যা শ্রদ্ধেয়া নার্গিস ইয়াসমিন লতা বাসায় গিয়ে তার খোঁজখবর নেন। পরবর্তীতৈ ক্যাম্পবেলটাউন হাসপাতালে গিয়ে দীর্ঘদিন যাবত অসুস্থ কমিউনিটির বিশিষ্ট সমাজসেবক ড. রফিকুল ইসলাম, সিনিয়র সিটিজেন জাহিদুর রহমান ও মোজাম্মেল ভূঁইয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং অসুস্থদের সাথে সময় কাটান।
| ক্যাম্বেলটাউন হাসপাতালে চিকিৎসাধীন জনাব জাহিদুর রহমান |
এই
পরিদর্শন কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন
কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবহান, শামসুল হক বাচ্চু, মাহমুদ
হক, ক্রীড়া সম্পাদক
আব্দুল মতিন পপলু, প্রচার
সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ জাহেরুল ইসলাম এবং সহ-সাধারণ
সম্পাদক মুরশিদুল ইসলাম আপেল। সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছার
ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান মুন জানান,
কমিউনিটির আরও অনেক সদস্য
বর্তমানে অসুস্থ রয়েছেন। খুব শিগগিরই তাদের
বাসা ও হাসপাতালে গিয়ে
খোঁজখবর নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ধরনের মানবিক
কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য তারা কমিউনিটির
সকলের সহযোগিতা কামনা করেন।

No comments